
মোহাম্মদ সাইফ: সৈয়দপুরের সন্তান আখেরুজ্জামান তাকিমকে পুনরায় বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য পদে নির্বাচিত করা হয়েছে। তাকিম রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য এবং ২০১২ সালের ২১ নভেম্বর জামায়াতে ইসলামী বাংলাদেশ এর ছাত্র সংগঠন ছাত্রশিবির দ্বারা নির্যাতিত ছাত্রলীগ নেতা।
তাকিম সিসি নিউজকে জানান, “তিনি ছাত্রলীগের সাথে আরো অনেকটা পথ কাজ করতে চান”। তাকে কেন্দ্রীয় কমিটিতে স্থান দেয়ায় তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেইন এবং সহ-সভাপতি আবু হোসাইন বিপুর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য ২০১২ সালের ২১ নভেম্বর ছাত্রশিবির দ্বারা নির্যাতিত হওয়ার পর তিনি ২২ ডিসেম্বর ২০১২ পর্যন্ত টানা ৬৫ দিন আইসিইউতে ভর্তি ছিলেন এবং সেখানে তাকে টানা ৩৫ দিন লাইভ সাপোর্টে রাখা হয়।