• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: “উন্নয়নের মূলমন্ত্র-শেখ হাসিনার গনতন্ত্র” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে উন্নয়ন মেলা-২০১৭ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
সোমবার (৯ জানুয়ারী) সকাল ১০টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় পুলিশ সুপার মো. মাহফুজ জামান আশরাফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিক ইমাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রাব্বি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, দিনাজপুর জিলা স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ব্যাংক-বীমা, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য সধীজন অংশগ্রহণ করেন।
বিকেল ৩টায় দিনাজপুর জিলা স্কুল মাঠে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। মেলায় জেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ৭০টি স্টল অংশগ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ