ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই ফুলবাড়ি কার্যালয়ে সাপ্তাহিক গনমানুষের আওয়াজের উদ্দোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন অনলাইন পত্রিকা মাইনিংসিটি টুয়েন্টি ফোর ডট কম -এর সম্পাদক ও নিরাপদ সড়ক চাই ফুলবাড়ি শাখার সভাপতি খাজানুর হায়দার লিমন, নির্বাহী সম্পাদক আলহাজ মোঃ মোত্তালেব, বার্তা প্রধান ও সাপ্তাহিক গনমানুষের আওয়াজের রংপুর ব্যুরো প্রধান সাংবাদিক ঈমাম রেজা। উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক পদ্ধতি মডেল স্কুল, ফুলবাড়ি শাখার প্রধান শিক্ষক মোঃ মোতাহারুল ইসলাম, সাংবাদিক কবির সরকার, পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য কোয়াসিম সিদ্দিকী জনি প্রমুখ।