• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এক মাস সাগরে ভেসেও অক্ষত বাবা-মেয়ে!

আন্তর্জাতিক ডেস্ক: তাসমানিয়ান সাগরে নিখোঁজের প্রায় এক মাস পর ছয় বছরের মেয়েকে নিয়ে তীরে জীবিত ভেসে এসেছেন এক বাবা ও তার মেয়ে।
নিউজিল্যান্ডের অধিবাসী ওই বাবা-মেয়ে এ সময় ক্ষতিগ্রস্ত নৌকায় চড়ে তাসমানিয়ান সাগরে প্রায় দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। অবশেষে অক্ষত অবস্থায় ফিরে এসেছেন তারা।
মেয়ে কোরাইয়াকে সঙ্গে করে ২১ ফুট লম্বা নৌকা নিয়ে নিউজিল্যান্ডের কাউহিয়া থেকে পূর্বতীরের সাগর ভ্রমণে বের হয়েছিলেন অ্যালান লংডন (৪৬)। কিন্তু সাগরে ওঠে হঠাৎ ঝড়।

তীর থেকে অনেক দূরে ভেসে যায় নৌকা। ঝড়ে অ্যালানের নৌকার রাডার ভেঙে যায় এবং বাবা-মেয়ে সাগরে হারিয়ে যান।
দীর্ঘ এক মাস তারা সাগরে ভেসে বেড়ান। এ সময় মাছ ধরে তাই খেয়ে জীবন বাঁচিয়ে রাখেন বাবা-মেয়ে। আশা ছাড়েন নি তীরে ফেরার।
অবশেষে অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বুধবার সিডনি থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণে উল্লাডুল্লা এলাকায় সৈকতে ভেসে আসে বাবা-মেয়েকে বহনকারী নৌকাটি।
অস্ট্রেলিয়ার পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারের পর বাবা ও মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা অপুষ্টিতে ভুগছিলেন।
অ্যালান জানান, সাগরে মাছ শিকার করে বেঁচেছিলেন তারা। অনেক কষ্ট হয়েছে। কিন্তু ফেরার আশা ছাড়েননি। রাডার ভেঙে যাওয়ায় যোগাযোগ করতে পারেননি কারও সঙ্গে।

তীরে ফিরে আসার চেষ্টা করে বারবার ব্যর্থ হন। অপেক্ষা করেন ভালো আবহাওয়ার জন্য। কিন্তু সেটি আসেনি। নৌকাটি ক্রমাগত দক্ষিণে সরে যাচ্ছিল। -সংবাদমাধ্যম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ