নীলফামারী: নীলফামারীতে অভিযান চালিয়ে জামায়াত নেতাসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সাইফুল ইসলাম (৪৫) ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের জামায়াতের আমির। তিনি ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ ঝুনাগাছ চাপানি ইউনিয়নের মৃত আছির উদ্দিনের ছেলে ও খালিশা চাপানি ফাজিল মাদরাসার সহকারী অধ্যক্ষ। ২০১৪ সালের ৫ জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে খালিশা চাপানি ব্যাপারী টোলা ফাজিল মাদরাসার ভোট কেন্দ্র দখল ও লুটতারাজ মামলার আসামি। এছাড়াও জেলার জলঢাকায় ৭জন, ডোমারে ৩জন, নীলফামারী সদরে ৩জন, সৈয়দপুরে ২জন ও কিশোরগঞ্জ থেকে ১জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।