• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারীর পাত্রখাতা মাদ্রাসায় স্মৃতিফলক উম্মোচন

চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলার পাত্রখাতা রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাগনের নামের স্মৃতিফলক উম্মোচন ও আজিমুশ্বান জলসা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১২টার সময় উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাগণের নামের স্মৃতি ফলক উম্মোচন করেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। পরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে শনিবার অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, গাজীপুরস্থ তাজ নিটিং ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান মাওলানা আলহাজ্ব মোঃ মোজাম্মেলুল হক উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুল আজিজ আখন্দ। অন্যান্যের মধ্যে মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ আব্দুল মজিদ বিএসসি, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার চিলমারী উপজেলা শাখার সভাপতি মোঃ সাওরাত হোসেন সোহেল, ইউপি সদস্য মোঃ আঃ আজিজ প্রমুখ বক্তব্য রাখেন। সন্ধ্যায় আজিমুশ্বান জলসা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ