• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে শশী

বিনোদন ডেস্ক: স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শারমীন জোহা শশী। সম্প্রতি ‘দাগ’ শীর্ষক একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন তিনি। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জসিম আহমেদ। এতে শশীর সহঅভিনেতা হিসেবে রয়েছেন শতাব্দী ওয়াদুদ ও বাকার বকুল।

এ প্রসঙ্গে শশী বলেন, ১৯৭১ সালে আমি অবিবাহিত একজন মেয়ে। এ সময় একজন রাজাকার (শতাব্দী ওয়াদুদ) আমাকে যৌন নিগ্রহের চেষ্টা করে। ১৯৮০ সালে এসে আমি ইচ্ছাকৃতভাবে ওই রাজাকারকে বিয়ে করি এবং বাসর রাতে তাকে খুন করি। মাঝে আরো বেশ কিছু ঘটনা রয়েছে। এভাবেই এগিয়ে গেছে আমার চরিত্রটি। এতে বাকার বকুলকে আমার প্রেমিক চরিত্রে দেখা যাবে।

সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ডাবিংয়ের কাজ শেষ করেছেন শশী। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন অম্লান বিশ্বাস।

এদিকে, ছোটপর্দায় নিয়মিত কাজ করছেন শশী। ‘ছোট বউ’, ‘জলে ভেজা রং’ ও ‘প্রেম নয়’সহ বেশ কিছু ধারাবাহিকে সিডিউল মাফিক শুটিং করছেন তিনি। এছাড়া শশী অভিনীত মাছরাঙা টিভিতে অম্লান বিশ্বাসের ‘শূন্যতা’ ও আমিরুল ইসলাম অরুণের ‘শেফালী’ ধারাবাহিক দুটি প্রচার হচ্ছে।

অন্যদিকে প্রিয়দর্শনী অভিনেত্রী শশী অচিরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পরিবারের পছন্দের পাত্রকে বিয়ে করবেন তিনি। শশীর ভাষ্য, ‘বাবা মায়ের পছন্দের পাত্রকেই আমি বিয়ে করতে যাচ্ছি। যদিও বা এখন আমি শুটিং নিয়েই বেশি ব্যস্ত। কিন্তু তারপরও মানসিকভাবে বিয়ের জন্য নিজেকে প্রস্তুতত করছি। তবে পাত্র কে, গ্রামের বাড়ি কোথায় এবং পেশাগতভাবে কী করেন তা এখনই কিছু বলব না। বিয়ের দিনক্ষণ নিয়ে দুই পরিবার সিদ্ধান্ত নিচ্ছেন। সব ঠিক হলে সবাইকে জানাব।

প্রসঙ্গত, ২০০৩ সালে ‘লাক্স-চ্যানেল আই ফটো সুন্দরী’ প্রতিযোগিতায় শীর্ষ পাঁচ-এ ছিলেন শশী। কোহিনূর আক্তার সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রে টুনী চরিত্রে অভিনয় করে দারুন আলোচিত হন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ