• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রৌমারীতে নদী ভাঙ্গন রোধে ৩ কিলোমিটারব্যাপী মানববন্ধন

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধে নদীর তীরে ৩ কিলোমিটারব্যাপী মানববন্ধন করেছে এলাকার হাজার হাজার মানুষ।
সোমবার দুপুরে রৌমারী উপজেলার বলদমারা খেয়াঘাট এলাকায় এ মানববন্ধনে অংশ নেয় স্থানীয় সংসদ সদস্য মোঃ রুহুল আমিনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এসময় বক্তব্য রাখেন, সাবেক এমপি ও রৌমারী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, আওয়ামীলীগ নেতা হাজি মুরাদ, নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, সাধারন সম্পাদক আবু হানিফ মাষ্টার, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, ফজলুল হক মন্ডল, কুড়িগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, রৌমারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমুখ।
মানববন্ধনে অংশ নেয়া বক্তারা ঘুঘুমারী হতে ফলুয়ার চর পর্যন্ত নদের পুর্বপাড়ে বামতীরের ৫ কিলোমিটার এলাকার ভাঙ্গনরোধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবী জানান। বক্তারা বলেন, আগামী বর্ষা মৌসুমের আগেই প্রতিরোধের ব্যবস্থা নেয়া না হলে ভাঙ্গনের মুখে চর শৌলমারী, বন্দবের, যাদুরচর, নয়ারহাট ও অষ্টমীরচর ইউনিয়নের কয়েক হাজার বসতবাড়ী ও আবাদী জমি বিলীন হয়ে যাবে। তারা ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন থেকে স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজরিত মুক্তাঞ্চল হিসেবে পরিচিত রৌমারী উপজেলাকে রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ