• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গঙ্গাচড়ায় ইউএনও’র অপসারণে স্মারকলিপি প্রদান

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম এর অপসারণ চেয়ে মঙ্গলবার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে স্মারক লিপি দিয়েছে উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি কালীরঞ্জন রায়।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, গঙ্গাচড়া উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুর্দাশন চন্দ্র মহন্ত, সদস্য আতারাম রায়, ননী গোপাল মহন্ত, প্রফুল্ল চন্দ্র প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম মহান বিজয় দিবসের দিনে নিজের বাসায় (সরকারি বাস ভবন) গো-মাংস দিয়ে খাবার আপ্যায়ন প্যাকেট তৈরী করে তা হিন্দু সম্প্রদায়ের ইলেক্ট্রিক শ্রমিক, স্কাউট শিক্ষার্থী ও সাংবাদিকের মাঝে বিতরণ করেন। বিষয়টি পরে জানাজানি হলে ক্ষোভে ফেটে পরে হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। ইউএনও’র অপসারণ ও শাস্তির দাবিতে সনাতন সংঘের উদ্যোগে পালন করা হয় মানববন্ধন। উর্ধ্বতন কর্তৃপক্ষ ইউএনও’র বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহন না করায় উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে। এর আগে উপজেলা সনাতন সংঘের উদ্যোগে একই দাবিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নিকট অভিযোগ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ