• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় পাথর লুটের অভিযোগ

সিসি ডেস্ক: চার অসহায় দরিদ্র্য মানুষের সংগ্রহ করে রাখা পাথর রাতের আধারে লুট করেছে নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ি গ্রামের মাজেদ পাঠোয়ারী। এমন অভিযোগ এখন এলাকার সাধারন মানুষজনের মুখে মুখে ফিরছে। মৃত আজিজুল ইসলামের ছেলে এই মাজেদ পাটোয়ারী এক সময় রাজ মিস্ত্রী ছিল। এলাকাবাসীর অভিযোগ পঞ্চম শ্রেনী পর্যন্ত লিখা পড়া না করে এই মাজেদ পাটোয়ারী নাকী নীলফামারীর অপরাধ তথ্য নামের এক পত্রিকার ব্যুরো প্রধান । অপরাধ তথ্য এর সাংবাদিক পরিচয়ে মাজেদ পাটোয়ারী  অপরাদের তথ্যে নিজেই পরিনত হয়েছে। আর সেই প্রভাব খাটিয়ে তিনি গত ১৫ জানুয়ারী রাত ১০টার দিকে ডিমলার তেলিবাজার এলাকা হতে ওই পাথর লুট করে। দুইটি ট্রলির মাধ্যমে আট ট্রিপ দিয়ে প্রায় ৮০০ সিএফটি পাথর লুট করে সঠিবাড়ি বাজারের ব্যবসায়ী লিপটনের সাইডে এনে রাখে।
এ ব্যাপারে গতকাল সোমবার রাতে লিপটনের সঙ্গে এই প্রতিনিধি মোবাইলে কথা বললে তিনি ওই পাথর ক্রয় করেনি বলে জানিয়ে বলেন তিনি অসুস্থ্য এবং শ্বশুড়বাড়িতে অবস্থান করছেন দুই দিন ধরে। লিপটনের সঙ্গে কথা বলার বেশ কিছুক্ষন পর মাজেদ পাঠোয়ারীর মোবাইলে কল দেয়া হলে তা বার বার ওয়েন্টিং পাওয়া যায়। ফলে এ ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে আজ মঙ্গলবার সকালে সঠিবাড়ি এলাকার মানুষজন জানায় লিপটনের সাইড হতে ওই পাথর গুলো মাজেদ পাটোয়ারী সোমবার রাতেই তার নিজের সাইডে সরিয়ে নেয়।
সুত্র মতে লুট করা পাথরের মূল্য প্রায় এক লাখ টাকা। এই পাথর লুটে সহযোগীতাকারী ডিমলা উপজেলা শহরের একটি অংশের নেতা একাই ৫ হাজার ও দলের অন্যান্য সদস্যরা ১০ হাজার টাকা মাজেদ পাটোয়ারীর নিকট বুঝিয়ে নেয়।
পাথর লুটের সময় উপস্থিত থাকা এক নেতা ঘটনাটি ডিমলা আওয়ামী লীগের সভাপতি ও এলাকার এমপি আফতাব উদ্দিন সরকারের উপর দায়ভার চাপিয়ে নিজেকে রক্ষা করার অপচেস্টা চালায়। ওই ব্যাক্তির দাবি নদীর ধারে থাকা পাথর গুলো এমপি সাহেব সরিয়ে ফেলতে বলায় তা সরানো হয়। এটি লুট নয়।
অপর দিকে এমপি আফতাব উদ্দিন সরকারের কাছের এক ব্যাক্তি জানায় এমপি সাহেব এ ধরনের কথা বলেননি। যারা পাথর লুট করেছে তারা এমপির নাম ভাঙ্গিয়ে ফায়দা লুটছে। বিষয়টি এমপি সাহেবকে অবগত করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানায় তেলিবাজার এলাকায় ঘটনার দিন রাতে মাজেদ পাটোয়ারী গরীব অসহায় এমন চার ব্যাক্তির অতিকস্টে সংগ্রহ করে রাখা ৮০০ সিএফটি পাথর লুট করে। বিষয়টি এলাকার সাধারন মানুষজন এলাকার সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের হস্তক্ষেপ কামনা করে মাজেদ পাটোয়ারীর বিচার দাবি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ