• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিডিসাইক্লিস্টদের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

ঢাকা: বিজয় দিবসে এক সারিতে সহস্রাধিক সাইকেল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিয়েছে বাংলাদেশের অন্যতম প্রধান সাইক্লিং কমিউনিটি বিডিসাইক্লিস্টস।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, ১৬ ডিসেম্বর ঢাকায় বিডিসাইক্লিস্টসের আয়োজনে এক সারিতে এক হাজার ১৮৬ জন সাইকেল চালিয়ে ‘চলন্ত সাইকেলের দীর্ঘতম একক সারি’ তৈরি করেন।
তাদের এই ঘোষণার পর মঙ্গলবার রাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে কেক কেটে উৎসব করেন বিডিসাইক্লিস্টসের সদস্যরা।

বসনিয়া-হার্জেগোভিনার রেকর্ড ভেঙে এই কীর্তি গড়েছেন তারা। ২০১৫ সালে বসনিয়ান সাইক্লিং ফেডারেশান প্রায় ২০টি দেশের সাইক্লিস্টদের নিয়ে এই রেকর্ডের অধিকারী হয়। এর আগে পাঁচ বছর রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের সাইক্লিস্টদের।
বিজয় দিবসের সকালে বাংলাদেশের এই সাইক্লিস্টরা বর্ণিল ‘বিজয় রাইড’ নিয়ে রাজধানীর পূর্বাচলের তিনশ ফিটে গিয়ে ‘চলন্ত সাইকেলের দীর্ঘতম একক সারি’ তৈরি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ