• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে আলোচনা সভা

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের আয়োজনে মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস জানুয়ারী-২০১৭ উপলক্ষে “সমাজে মাদকের বিস্তার ও ক্ষতি-হ্রাস: শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জানুয়ারী) সকালে দিনাজপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট’র (পিটিআই) হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। পিটিআই’র সুপার মোছাঃ দিলরুবা চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল মান্নাফ কবীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মো. গোলাম রব্বানী। শুভেচ্ছা বক্তব্য রাখেন পিটিআই’র ইন্সট্রাক্টর ফনি ভূষণ রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, যারা মাদক গ্রহণ করে, মাদকের ব্যবসা করে, মাদকের সাথে কোন না কোন ভাবে জড়িত, তারা দেশদ্রোহী এবং তারা নব্য রাজাকার। তাদেরকে প্রতিহত করতে সমাজের সব শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। শিক্ষকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়েছে। কেননা, আপনারা মানুষ গড়ার কারিগর, জাতির বিবেক। তাই আপনাদেরকে প্রাথমিক স্তর থেকেই শিশুদের মাঝে নীতি-নৈতিকতা ও আইনের প্রয়োগ সম্পর্কে ধারনা দিতে হবে। শৈশবে যে শিশুর মনে যা গ্রোথিত করে দেয়া যাবে, তা তার সারা জীবন মনে থাকবে এবং সে তা পালন করতে উদ্বুদ্ধ হবে। আপনারা শিক্ষকদেরও শিশুদের আস্থায় নিয়ে আসতে হবে। শিশুরা যাতে আপনাদের বিশ্বাস করে, মান্য করে সে ব্যাপারে শিক্ষাটা আপনাদেরকেই প্রদান করতে হবে। মাদকের ভয়াল থাবা থেকে দেশ ও জাতিকে বাঁচাতে প্রাথমিক স্তর থেকেই তাদের গঠন করার আহবান জানান জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ