• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে রোলার স্কেটিং প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের উদ্যোগে ও দিনাজপুর রোলার স্কেটিং এসোসিয়েশনের সহযোগিতায় রোলার স্কেটিং খেলোয়াড়দের মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী দিনে কৃতি খেলোয়াড়দের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ জানুয়ারী) দুপুরে দিনাজপুর শিশু পার্ক রোলার স্কেটিং মাঠ প্রাঙ্গণে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে কৃতি খেলোয়াড়দের মাঝে সনদ বিতরণ করেন রোলার স্কেটিং’র সহকারী জাতীয় ট্রেইনার মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুরের কোচ মো. নুরুল ইসলাম নুরু, দিনাজপুর রোলার স্কেটিং এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ফিরোজসহ অন্যান্য প্রশিক্ষকবৃন্দ।
সারা দেশ থেকে মোট ১৮টি জেলার ৬০ জন রোলার স্কেটিং খেলোয়াড়দের নিয়ে ৩০ দিনের প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ শেষে চুড়ান্ত পর্যায়ে মোট ৩০ জন খেলোয়াড় জাতীয় রোলার স্কেটিং প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ট্রেইনার মো. নওসিফ হোসেন, দিনাজপুরের কোচ মোঃ নুরুল ইসলাম (নুরু), সহকারী জাতীয় ট্রেইনার মোঃ সাইফুল ইসলাম, পাভেল ইসলাম, সাগর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ