• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চার পা ও দুটি পুরুষাঙ্গ নিয়ে সন্তান প্রসব!

সিসি ডেস্ক: শিরোনাম পড়েই অবাক হচ্ছেন! ভাবছেন অবিশ্বাস্য একটি ঘটনা। মোটেই অবিশ্বাস্য নয়, ঘটনাটি ঘটেছে গত শনিবার ভারতের কর্নাটকের ধাদিয়াসুগুরে এলাকার এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷
স্বাভাবিকভাবেই প্রসব প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল৷ কিন্তু শিশুকে দেখেই চমকে ওঠেন ডাক্তার ও নার্সরা৷ চারটি পা ও দু’টি যৌনাঙ্গ নিয়ে জন্ম নিয়েছে কর্নাটকের ললিতাম্মার শিশু সন্তান৷
স্থানীয় পুলাদিন্নি গ্রামের বাসিন্দা ২৩ বছরের ললিতাম্মা৷ শুক্রবার প্রসব বেদনা নিয়ে ভর্তি হয়েছিলেন স্বাস্থ্যকেন্দ্রটিতে৷ শনিবার ভোর ৪টে ২৩ মিনিটে শিশু সন্তানের জন্ম দেন৷ ললিতাম্মার প্রসব প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন ডাক্তার বীরুপাক্ষ টি৷ প্রথমে শিশুকে দেখে চমকে গেলেও পরে তিনিই অস্বাভাবিক শিশু সহ তার মাকে বিজয়নগর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে স্থানান্তরিত করার ব্যবস্থা করেন৷ প্রথমে শিশুকে অন্য কোথাও নিয়ে যেতে রাজি ছিলেন না ললিতাম্মা৷ বীরুপাক্ষই তাঁকে এবং তাঁর পরিবারকে রাজি করান৷
ডাক্তাররা বলছেন, অনেক সময় গর্ভে দু’টি ভ্রুণ বেড়ে উঠতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়৷ কিন্তু চারটি পা ও দু’টি যৌনাঙ্গ নিয়ে জন্মানো এই শিশুটি বিরল৷ শিশুটিকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন তারা৷ এমনটাই জানিয়েছেন বিজয়নগর ইনস্টিটিউটের ডাক্তার দিবাকর৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ