• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিক্ষোভ ও ছাত্র সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সুন্দরবন রক্ষার দাবীতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট র‌্যালি ও ছাত্র সমাবেশ করেছে। পৃথিবীর সপ্তম আর্শ্চর্য্যের মধ্যে অন্যতম বাংলাদেশের সুন্দরবন রক্ষায় প্রতিকী গনভোটের রায় ঘোষনা উপলক্ষে র‌্যালি ও ছাত্র সমাবেশের আয়োজন করে।
সোমবার (২৩ জানুয়ারী) ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান লিখিত ফেস্টুন ও ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করে। মিছিল শেষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট দিনাজপুর শাখার আয়োজনে সংগঠনের সভাপতি এএসএম মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রেসক্লাবের সামনে চত্বরে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতার মসনদে থাকার জন্যেই সরকার সুন্দরবন ধ্বংসের চক্রান্তে মেতে উঠেছে। দেশ ও বিদেশের বিশেজ্ঞরা বিভিন্নভাবে ক্ষতির বিবরন তুলে ধরলেও সরকার কোনভাবেই তা মানতে নারাজ। তারা আরো বলেন, আমাদের দেশের সম্পদ ব্যবহার করে সরকার ইচ্ছেকৃত ভাবে স্বীয় স্বার্থের কারনে প্রতিবেশী দেশ ভারতকে সমান ভাবে হিস্যা দিচ্ছে।
পরে সুন্দরবন রক্ষার রায় ঘোষনা করে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা ও ফুলবাড়ি কয়লাখনি আন্দোলনের অন্যতম নেতা আমিনুল ইসলাম বাবুল, বাসদ (মার্কসবাদী) দিনাজপুর জেলার সমন্বয়ক রেজাউল ইসলাম সবুজ, বাসদ (মাহাবুব)এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আহবায়ক সন্তোষ গুপ্ত, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য আহসানুল আরেফিন তিতু এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দিনাজপুর শাখার সাধারন সম্পাদক জামিনুল ইসলাম।
এদিকে সমাজতান্ত্রিক ছাত্রফ্্রন্ট’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক গোবিন্দ চন্দ্র রায়ের সভাপতিতে অনুষ্ঠিত্ব হয়। এতে বক্তব্য রাখেন ছাত্রফ্্রন্ট হাবিপ্রবি শাখার সংগঠক উর্মি চক্রবর্ত্তী,সরকারী কলেজ শাখার সদস্য লিটন রায়, খানসামা শাখার সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম প্রমুখ।

দিনাজপুরে নদী বাঁচাও আন্দোলনের সাব কমিটি গঠন
দিনাজপুরের ঘাগরা ক্যানেল-পূনর্ভবা-গাবুরা-গর্ভেশ্বরী নদী সংস্কার ও অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবীতে নদী বাঁচাও আন্দোলনের সাব কমিটি গঠন করা হয়েছে।
পূণর্ভবা নদীর সংস্কার ও অবৈধ দখলদারদের উচ্ছেদ কমিটির আহ্বায়ক হয়েছেন এমএন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ। গাবুড়া-গর্ভেশ্বরী নদীর সংস্কারের আহ্বায়ক হয়েছেন প্রতিবন্ধী বিদ্যালয় ও পূণর্বাসন সংস্থার সাধারণ সম্পাদক বিলকিস আরা ফয়েজ এবং ঘাগরা ক্যানেল সংস্কার ও অবৈধ দখলদারদের উচ্ছেদ কমিটির আহ্বায়ক হয়েছেন সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক তামজিদা পারভীন সীমা।
সোমবার (২৩ জানুয়ারী) দিনাজপুর নদী বাঁচাও আন্দোলন কমিটির আয়োজনে ফকিরপাড়াস্থ সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার হল রুমে দৈনিক উত্তরবাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) নির্বাহী পরিচালক ও নদী বাঁচাও আন্দোলন জেলা কমিটির সাধারণ সম্পাদক যাদব চন্দ্র রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন এমএন ফাইন্ডেশনের আব্দুল হামিদ, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি হালিমা খাতুন, এনডিও’র নির্বাহী পরিচালক সামিউল আলম, এমবিএসকে’র ট্রেনিং ইনচার্জ তোফাজ্জল হোসেন, এইড কুমিল্লা সংস্থার পিসি মোঃ দেলোয়ার হোসেন, প্রতিবন্ধী বিদ্যালয় ও পূণর্বাসন সংস্থার সাধারন সম্পাদক বিলকিস আরা ফয়েজ।
এ সময় বক্তারা বলেন, নদী না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। বর্তমানে নদীগুলো এবং শহরের ঘাগরা ক্যানেলটি সংস্কার না হওয়ার কারণে ভরাট হয়ে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। ফলে পরিবেশসহ দেশীয় প্রজাতির মাছ ধ্বংস হচ্ছে। এ ছাড়া ঘাগরা ক্যানেলের দু’ধারে অবৈধভাবে বাড়ি-ঘর নির্মাণ হচ্ছে। এই সমস্যা সমাধান করতে হলে অবৈধ দখলদারদের হাত থেকে ঘাগরা ক্যানেল ও নদীগুলোকে বাঁচাতে হবে। এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ