• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেল স্লিপারে বাঁশ ব্যবহার শতভাগ যৌক্তিক: রেলমন্ত্রী

সিসি নিউজ: দেশের কয়েকটি স্থানে রেললাইনের স্লিপারে লোহার পাতের পরিবর্তে বাঁশ ব্যবহারকে সম্পূর্ণ যৌক্তিক বলে দাবি করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। সোমবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঢাকা-চট্টগ্রাম-ঢাকার মধ্যে চলাচলকারী মহানগর প্রভাতী ট্রেনের নতুন কোচ উদ্বোধন করতে এসে তিনি একথা জানান।

অন্যদিকে বাঁশকে সহায়ক কাঠামো হিসেবে স্লিপারে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন রেলের অতিরিক্ত মহাপরিচালক। তিনি বলেন, ‘যদিও স্টিলের পাত দেওয়ার কথা কিন্তু পাত চুরি হয়ে যায় বলে সেজন্যে আমরা বাঁশের ফালি দিয়ে কাঠামোটা আটকে রাখি। এই অংশ লাইনের ভার বহন করে না। এমনকি এটা স্ট্রাকচারের অংশও না। এটা কোনভাবেই অযৌক্তিক নয়।’ অতিরিক্ত মহাপরিচালকের বক্তব্যের সমর্থন করে রেলমন্ত্রী বলেন, ‘এটা শতভাগ যৌক্তিক।’

রেলমন্ত্রী বলেন, বাঁশের দ্বারা কখনো ট্রেন চলে না। লাইনে বাঁশ কেবল সহায়ক হিসেবে ব্যবহার করা হয়েছে। বিষয়টি জনসাধারণের অবগতির জন্য বিষয়টি খুব স্পষ্ট করে পত্র-পত্রিকায় তুলে ধরছি।

চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় বেশ কয়েকদিন ধরেই লালমনিরহাট ও মৌলভীবাজারে রেললাইনের ব্রিজগুলোর স্লিপারে বাঁশ ব্যবহারের অভিযোগ ওঠে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তা কথা না বললেও, সোমবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঢাকা-চট্টগ্রাম-ঢাকার মধ্যে চলাচলকারী মহানগর প্রভাতী ট্রেনের নতুন কোচ উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন রেলমন্ত্রী। রেলের ক্ষতিগ্রস্থ স্লিপার পুনঃনির্মাণ না করে বাঁশ ব্যবহারকে যৌক্তিক হিসেবে ব্যাখ্যা দিলেন অতিরিক্ত মহাপরিচালক ও মন্ত্রী।

রেললাইনের স্লিপারে বাঁশের ব্যবহার কাঠামোগত কোন অংশ না হলেও শুধু সহায়ক হিসেবে দেয়া হয়েছে বলে জানান রেলমন্ত্রী মুজিবুল হক। সময় টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ