পঞ্চগড়: পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ১৪ মাস বয়সী শিশুপুত্রসহ শীমতি জয়ন্তী রানী নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় শিশুটির বাবা সিতেন্দ্রনাথ বর্মন গুরুতর আহত হন। সোমবার রাত সাড়ে ১০টা দিকে তেঁতুলিয়া-ঢাকা মহাসড়কের ১০ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, সিতেন্দ্রনাথ বর্মন স্ত্রী ও শিশু পুত্রকে নিয়ে মোটরসাইকেলে করে তেঁতুলিয়া থেকে পঞ্চগড় আসছিলেন। উপজেলার ১০ মাইল নামক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী ও ছেলে মারা যায়। স্থানীয়রা সিতেন্দ্রনাথকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে সদর থানা পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে মা ও শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর হাইওয়ে পুলিশের ওসি মো. এনামুল হক বলেন, শিশু ও তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।