বাঘা (রাজশাহী) প্রতিনিধি: ‘আমাদের অঙ্গিকার মাদক মুক্ত শিক্ষাাঙ্গন’এই শ্লোগানে রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসন,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়,রাজশাহী ও উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসের আয়োজনে মাদক বিরোধী প্রচারনার মাস জানুয়ারী উপলক্ষে বাঘা উপজেলায় বিশাল বর্নাঢ্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ হামিদুল ইসলামের সভাপতিত্বে স্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহনে ২৪ জানুয়ারী সকাল ৯ টায় র্যালি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। সেখানে অতিথিরা শিক্ষার্থীদে মাঝে মাদকের কুফল ও মাদক থেকে দূরে থাকার উপায় সম্পর্কে আলাচনা করেন।