সিসি নিউজ: নীলফামারীর ডিমলায় পিতার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার মাদকসেবী পুত্রকে আজ মঙ্গলবার সকালে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম (২৫) উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র। বখাটেদের কবলে পড়ে নেশাগ্রস্থ হয়ে পড়ে জাহিদুল। এনিয়ে পরিবারে অশান্তি সৃস্টিসহ পরিবারের ব্যাপক আর্থিক ক্ষতি করে আসছিল।তাকে নিয়ন্ত্রন করতে না পেয়ে অবশেষে বাবা তার নেশাগ্রস্থ পুত্রের বিরুদ্ধে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার বেজাউল করিম ও বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়ার কাছে লিখিত অভিযোগ করেন।
এ অভিযোগে সোমবার বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া গ্রাম পুলিশ পাঠিয়ে দিয়ে জাহিদুলকে আটক করে থানা পুলিশের কাছে হস্তন্তর করেন।
মঙ্গলবার সকালে থানা পুলিশ গ্রেফতারকৃত ওই মাদকসেবীকে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র রায়’র আদালতে হাজির করেন। আদালত মাদকদ্রব নিয়ন্ত্রন আইনে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ডিমলা থানার সাব-ইন্সপেক্টর খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্ত মাদকসেবীকে দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।