• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে শীতার্তদের মাঝে চ্যানেল আইয়ের কম্বল বিতরন

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: চ্যানেল আইয়ের উদ্দোগে আমার চ্যানেল আই দর্শক ফোরামের সহায়তায় কুড়িগ্রামে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
বুধবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে শতাধিক দরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম পৌরসভার মেয়র আব্দুল জলিল, প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, মুক্তিযোদ্ধা সংসদের সদর কমান্ডার আব্দুল বাতেন, প্রেসক্লাব সেক্রেটারী ও চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ ইউনুছ আলী, সাংবাদিক ওয়াহিদুজ্জামান তুহিন, ফজলে ইলাহী স্বপন, ফিরোজ আলম মনু, আমার চ্যানেল আই দর্শক ফোরামের যুগ্ম আহবায়ক দুলাল বোস, ইমতে আহসান শিলু প্রমুখ।
উপস্থিত অতিথিরা শীতার্ত মানুষের পাশে চ্যানেল আইয়ের মত সকলকে এগিয়ে আসার আহবান জানান।

কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধণা
কুড়িগ্রাম জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো.জাফর আলীকে সংবর্ধনা দিয়েছে রৌমারী উপজেলা আওয়ামীলীগ।
বুধবার দুপুরে রৌমারী উপজেলা হলরুমে এ সংবর্ধণা দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতেই নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলীর হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেন রৌমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. জাকির হোসেন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, হাবিবুর রহমান হাবিল, কেএম ফজলুল হক মন্ডল, কবির হোসেন, সরবেশ আলী ও উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি হারুনর রশিদ নির্বাচিত চেয়ারম্যানকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করেন।
সংবর্ধণা অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা সদর, রৌমারী ও রাজিবপুর উপজেলাসহ বিভিন্ন উপজেলা থেকে আসা ৫শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ