• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ভবনে রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩

চট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানাধীন দেওয়ান বাজার নিরাপদ হাউজিং সোসাইটি এলাকার একটি ভবনে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে এ বিস্ফোরণ হয়। আহতরা হলেন- মো. আরিফ (২৭), ইপ্তি (১৭) ও ছমুদা খাতুন (৩০)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিস্ফোরণে ওই ভবনের তৃতীয় তলার ঘরের আসবাব পত্র থেকে শুরু করে পুরো ভবনের জানালার কাচ, দেয়ালের বড় বড় টুকরা রাস্তায় এবং পাশে একটি ভবনের ব্যালকনিতে পড়লে সেটিও ক্ষতিগ্রস্ত হয়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের অপারেটর দিদারুল আলম জানান, খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এর সূত্রপাত এখনো তদন্তাধীন রয়েছে।

ঘটনাস্থলে থাকা বাকলিয়া থানার এস আই আক্তার হোসেন জানান, আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে দেখছি। আমাদের উর্দ্ধতন কর্মকর্তারা আসলে ভবনের ভিতরে প্রবেশ করবো। তখন বলা যাবে মূল রহস্য কি।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, সকালে তিনজনকে চমেকে নিয়ে আসা হয়। তাদের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ