• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

বিশেষ  প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশন করছে প্রেমিকা ।
গত বৃহস্পতিবার থেকে রেশমি আক্তার (১৮) প্রেমিক রাজু আহমেদ (২৬) এর বাড়ীতে অবস্থান করে অনশন করে আসছে।
জানা গেছে, ময়মনসিংহ জেলার গৌড়িপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের কিছমত বরবাত গ্রামের আব্দুল খালেকের মেয়ে এর সাথে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামের দুলাল হোসেনের ছেলের সাথে গত ৪ বছর ধরে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা দু’জনেই ঢাকায় একই গার্মেসে চাকুরী করার সুবাদে তাদের প্রেমের সম্পর্ক আরো মধুর হয়ে ওঠে। এক পর্যায়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকার বিভিন্ন স্থানে বেড়াতে গিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক রাজু টালবাহনা করতে থাকে ।
সম্প্রতি সময়ে প্রেমিক তাকে না বলে নিজ বাড়ীতে চলে এসে তার সাথে যোগাযোগ বন্ধ করে গ্রামের বাড়ীতে এসে বিয়ে করে। খবর পেয়ে বিয়ের দাবীতে ওই প্রেমিকা তার প্রেমিক রাজু আহমেদ এর বাড়ীতে গত বৃহস্পতিবার থেকে বিয়ের জন্য অনশন করছে।
প্রেমিকা রেশমি আক্তার জানান, আমাকে ছেলের বাড়ী থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। আমার আসার খবর শুনে রাজু তার নতুন বউ নিয়ে শ্বশুর বাড়ীতে বেড়াতে গেছে। সে আরো জানান, আমাকে না বিয়ে করলে আমি না খেয়ে এই বাড়ীতে মরে যাব। তব্ওু আমি চলে যাব না।
নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যানের সাথে মুঠোফোনে একধিক বার যোগাযোগ করলে তিনি কলটি রিসিভ করেনি।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) এবি এম রেজাউল ইসলামের সাথে কথা হলে জানান,বিয়টি আমাকে কেউ অবগত করেনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ