দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনার মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল- “কুষ্ঠ রোগে বালক বালিকা আর কোন প্রতিবন্ধিতা নয়”।
এ উপলক্ষে রোববার (২৯ জানুয়ারী) সকালে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও ধানজুড়ি কুষ্ঠ নিয়ন্ত্রন কেন্দ্রের সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সেবিকাসহ রোগি ও তাদের স্বজনরা অংশগ্রহণ করে।
র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ে ডিপুটি সিভিল সার্জন ডা. শামিম আরা নাজনিন’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. সাদেক মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রাসক (সার্বিক) মো. গোলা রাব্বানী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমদাদুল হক, দিনাজপুর মেডিকেলা কলেজের অধ্যাপক ডা. মো. বদরুদ দোজা, ধানজুড়ি কুষ্ঠ নিয়ন্ত্রন কেন্দ্রের পরিচালক ফাঃ মাইকেল ডি ক্রুজ, লেপ্রসি কন্ট্রোল অফিসার আগাপিতা টুডু, একাউন্ট অফিসার সিলভাস্টার মারান্ডি, লেপ্রা বাংলাদেশের মনিটরিং অফিসার পল টুডু প্রমূখ।
প্রধান অতিথি বলেন, কুষ্ঠ রোগ নিরাময় সরকার বিনামুল্যে ওষুধ দিচ্ছে। এটি কোন বিষাক্ত রোগ নয়। এ রোগ সহজেই ভাল হয়। তবে নিয়মিত ওষুধ সেবন করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতে প্রচুর বরাদ্দ দিয়েছেন দেশের মানুষকে সুস্থ্য রেখে উন্নয়ন ও অগ্রগতির যাত্রা অব্যাহত রাখতে।