• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

ঢাকা: রাজধানীর খিলক্ষেত ও বনানীতে এক ঘণ্টার ব্যবধানে ট্রেনের  কাটা পড়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। রোববার সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া নেত্রকোনাগামী একটি ট্রেনের ধাক্কায় খিলক্ষেত রেল ক্রসিংয়ে মিলনা আক্তার (৩৫) নামে এক নারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিলনা আক্তার নেত্রকোনা কলমাকান্দা উপজেলার খায়রুল মিয়ার স্ত্রী। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।
এদিকে বনানীতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির গায়ে নীল রঙের সোয়েটার ও পরনে ফুল প্যান্ট ছিল।
ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ