• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তারাগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সিসি নিউজ: রংপুরে তারাগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার রংপুর-সৈয়দপুর মহাসড়কের লেংটি ছেড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। নিহতরা হলেন- মশিউর (৩৫) ও বিজয় চন্দ্র দোমাসু (২৭)।
তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ জানান, মঙ্গলবার গভীররাতে একদল ডাকাত মহাসড়কের লেংটি ছেড়া ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় ওই মহাসড়কে টহল পুলিশকে আসতে দেখে ডাকাতরা পালাতে চেষ্টা করে। পুলিশ বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেয়। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে দুই ডাকাত নিহত হয়।
নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ