• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশের এএসআইকে টাকার মালা উপহার

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ বুধবার ২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করায় এএসআই খায়রুল ইসলামকে টাকার মালায় পুরস্কৃত করেছেন থানার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা।

গোপন সংবাদের ভিত্তিতে এএসআই খায়রুল ইসলাম আট শাহিন খান (৩০) ও রিপন চৌকিদার (২১) কে আটক করে। আটক দুজনের একজন যশোর কোতয়ালী থানার কচুয়া এলাকার বাসিন্দা কাদের খানের পুত্র শাহিন খান পেশায় একজন মাদক ব্যবসায়ী। অপর ব্যক্তি রিপন চৌকিদার বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের বাদশা চৌকিদারের পুত্র।

শাহিন খান সকালে ঢাকা-মোরেলগঞ্জগামী যাত্রীবাহী ফালগুনী পরিবহনে ব্যাগে ভর্তি গাঁজা নিয়ে বারইখালী ষ্টিল ব্রিজের মুরাদের পেট্রোলের দোকানের সামনে নামে। ওখান থেকে সে রিপন চৌকিদারের ভাড়ার মোটরসাইকেলযোগে শরণখোলার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে পুলিশের এএসআই খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে।

থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম জানান, সপ্তাহব্যাপী মাদক অভিযানের অংশ হিসেবে গাঁজার এ বড় চালনটি ধরা পড়ে এবং মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

এএসআই খায়রুল ইসলামের এ সাফল্যে সকল পুলিশকে উৎসাহিত করতে থানা অফিসার ইন চার্জসহ অন্যান্য কর্মকর্তারা তাকে টাকার মালা দিয়ে পুরস্কৃত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ