কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুটি পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ইদ্রিস আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে জিয়ারখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের ও মঠপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেন মাস্টারের লোকজনেরর মধ্যে বিরোধ চলে আসছিল।
শুক্রবার সকালে জমি ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ নেতা আবদুল কাদেরের পক্ষের সমর্থক শাহজাহান ইসলাম ও আফজাল হোসেন পক্ষের সমর্থক ইসমাইলের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা উভয় পক্ষে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় আফজাল হোসেনের পক্ষের সমর্থক ইদ্রিস আলী দেশি অস্ত্র ফালার %