• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

২২ বছর ম্যানহোলেই ঘরসংসার

সিসি ডেস্ক: পৃথিবীতে এক ধরনের মানুষ রয়েছেন যারা প্রচুর ঐশ্বর্য এবং অর্থ পেয়েও সন্তুষ্ট হন না৷ আর অপর একদল মানুষ আছেন যারা যৎসামান্য যাপনের মধ্যেই খুঁজে নেন শান্তি৷ কলম্বিয়ার মারিয়া এবং মিগুয়েল সেই দ্বিতীয় দলের মানুষ৷ ম্যানহোলের ভিতরেই কাটিয়ে দিলেন জীবনের গুরুত্বপূর্ণ ২২ বছর৷ অথচ এমন জীবন নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই তাদের৷
কলম্বিয়ার মারিয়া গার্সিয়া এবং মিগুয়েল রেস্টরেপো কলম্বিয়ার এমন একটি অঞ্চলে নিজেদের যৌবন কাটিয়েছেন যেখানে দুর্নীতি এবং ড্রাগ গ্রাস করেছে বহু মানুষের জীবন৷ কিন্তু এমন এক অশান্তি লক্ষ্যহীন জীবনে যখন মারিয়া এবং মিগুয়েলের দেখা হয়, তখন দু’জনই ড্রাগের নেশায় বুঁদ৷ কিন্তু ওই যে বলে না, ভালবাসার একটা জোর আছে৷ সেই ক্ষমতা অনেক অন্ধকার ঘুচিয়ে দেয় নিমেষে৷ পরস্পরের সঙ্গে পরিচয় হওয়ার পর মাদকের নেশা কাটিয়ে ওঠেন এই দম্পতি৷ নিজেদের নতুন আস্তানা গড়ে নেন ম্যানহোলের ভিতরে৷

কিন্তু ম্যানহোলের ভিতরে ২২ বছর কাটিয়ে দেওয়া কি খেলা কথা? খেলা কেন হবে? ম্যানহোলের ভিতরে রীতিমতো সংসার পেতেছেন দম্পতি৷ খাট, টিভি, আলমারি সব পরিপাটি করে গুছিয়ে রাখা সেই সংসারে৷ ছোট্ট সেই সংসারে সুখ ছাড়াও ইলেকট্রিক, হিটার এবং রান্নার ব্যবস্থাও রেখেছেন মারিয়া এবং মিগুয়েল৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ