• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পাখি শিকার: কাতারের আমিরসহ গ্রেফতার ১৬

আন্তর্জাতিক ডেস্ক: নিরীহ পাখি শিকারের আনন্দ-উল্লাসে মত্ত কাতারের আমির ও তার সঙ্গে থাকা কর্মীরা চেকপোস্টের ব্যারিকেড ভেঙে গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছিল। কিন্তু সবটা কপালে সইল না।
বন্ধু রাষ্ট্র পাকিস্তানের পুলিশই তাদের গ্রেফতার করেছে। ঘটনায় আলোড়িত পাকিস্তান। কারণ এই দেশেই চলছে আন্তর্জাতিক আইন ও সুপ্রিমকোর্টের নির্দেশ অমান্য করে হোবারা পাখি শিকার।

পাক সংবাদ মাধ্যম জানায়, আটকদের মধ্যে কাতারের আমিরের সঙ্গে আসা ১৬ জন স্টাফ রয়েছেন। এদের মধ্যে কয়েকজন পাকিস্তানি ও বাংলাদেশি নাগরিক।

পাক সংবাদ মাধ্যম আরো জানায়, চারটি গাড়ি নিয়ে হোবার পাখি শিকারে বেরিয়েছিলেন কাতারের আমির ও তার ব্যক্তিগত কর্মীরা। বালোচিস্তানের মাশকিল এলাকায় যাওয়ার সময় একটি চেকপোস্ট ভেঙে দেয় সেই কনভয়। এরপরেই কাতারের আমির দলকে আটকে দেয় পুলিশ। আইন ভাঙার কারণে তাদের গ্রেফতারও করা হয়।
সম্প্রতি কাতারের প্রিন্স শেখ হামাদ বিন জসিম বিন জাবের বিন মহম্মদ বিন থানি আল থানিকে হোবারা বাস্টার্ড শিকারের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। তারপর থেকেই কাতারের আমিরকুল চলে আসছে পাকিস্তানে। চলছে হোবারা শিকার পর্ব।
শীতের মৌসুমে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ‘হোবারা বাস্টার্ড’ পাখি শিকার হয়। ২০১৫ সাল থেকে হোবারা বাস্টার্ড পাখি শিকার নিষিদ্ধ। তারপরেও এই পাখি শিকারের নির্দেশ দেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে।

পাখি বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করে বলেছেন, শত শত হোবারা বাস্টার্ড মেরে ফেলবেন কাতারের আমির ও তার মোসাহেবরা। -সংবাদমাধ্যম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ