ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাড়িতে সিলিন্ডারের গ্যাস বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। রোববার বেলা সাড়ে ১১টায় যাত্রাবাড়ির শেখদির বটতলায় এই দুর্ঘটনা ঘটে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান সিলিন্ডার বিস্ফোরণে দুজন মারা যাওয়ার বিষয় নিশ্চিত করেছেনে।
তিনি বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা দুইজনের নিহতের সংবাদ পেয়েছি। প্রাথমিকভাবে নিহত ও আহতের পরিচয় জানা যায়নি।’