• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাট: সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে জয়পুরহাটে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জয়পুরহাট জেলা শাখাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
শহরের জিরো পয়েন্টে রবিবার বেলা সাড়ে ১১টা থেকে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল আই প্রতিনিধি শফিউল বারী রাসেল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফররোখ, সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, জিটিভি প্রতিনিধি খ.ম আব্দুর রহমান রনি, কালের কন্ঠ প্রতিনিধি আলমগীর চেীধুরী, বিটিভি প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, সমকাল কালাই উপজেলা প্রতিনিধি শাহারুল আলম, করতোয়া পাঁচবিবি প্রতিনিধি আব্দুল হালিম সাবু।
এ কর্মসূচিতে জেলা কমিউনিস্ট পার্টি, জেলা জাতীয়তাবাদী শ্রমিকদল, মানবাধিকার নাট্য পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও একাত্ততা ঘোষনা করে মানববন্ধনে যোগ দেন।
বক্তারা সাংবাদিক শিমুল হত্যাকারীদের দ্রুত বিচার ও শাস্তির  দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষনা দেয়ার হুমকি দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ