চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর চিরিরবন্দরে ফতেজংপুর ইউনিয়নে আইএফ এম কৃষক মাঠ স্কুল পরিদর্শন করলেন ডেনিশ প্রতিনিধি দল। কৃষক মাঠ স্কুলের মাধ্যামে ২৫টি কৃষক পরিবার তাদের ভাগ্য বদলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চলতি রবি মৌসুমে উপজেলার ৬টি গ্রামে ৬টি আইএফ এম কৃষক মাঠ স্কুল চলমান রয়েছে। এসব স্কুলে ৯ টি বিভিন্ন মর্ডিলের অধীনে যেমন ধান,বসতবাড়ি, বাগান, গরু পালন, মুরগী পালন,মাছ চাষ,কৃষক সংগঠন ও সামাজিক বিষয়বলী সহ অন্যন্য বিষয়ে কৃষকদের ৪৭টি সেশনে প্রায় ৬ মাস যাবত প্রশিক্ষন দেওয়্ াহচেছ। সরজমিনে দেখা যায় কৃষকরা ধান, বসতবাড়ি, বাগান, গরু পালন, মুরগী পালন, মাছ চাষ এ সব বিষয়ের উপর পরীক্ষন প্লট তৈরী করেছেন। ডেনিশ প্রতিনিধি দল এসব কার্যক্রম পর্যাবেক্ষন করে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষকদের সাথে এ বিষয়ে আলোচনা করেন।
কৃষিসম্পাসারন অধিদপ্তরের আওতাধীন চলমান আই এফ এম কৃষক মাঠ স্কুল চিরিরবন্দর কৃষি অফিস এর তক্তাবর্ধনে পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসাবে গত সোমবার ৬ ফেব্র“য়ারী ডেনিশ প্রতিনিধি দল চিরিরবন্দরের আইএফ এম কৃষক মাঠ স্কুল পরিদর্শন করলেন। এসময় উপস্থিত ছিলেন আই এফ এম প্রকল্পের ন্যাশনাল এডভাইজার রংপুর অঞ্চলের রিজিওনাল টেকনিক্যাল কো-অডিনেটর ও কৃষি সম্পাসারন , কৃষি কর্মকতা, উপজেলা কৃষি অফিসার সহ কৃষক কিষানী গন।
উপজেলা কৃষি অফিসার মো: মাহমুদুল হাসান জানান, আই এফ এম প্রকল্পের অধীনে চলমান এসব স্কুল প্রান্তিক পর্যায়ে কৃষকদের নতৃন নতৃন প্রযুক্তি বাস্তবায়ন ও সম্পাসারনে ভূমিকা রেখেছে। কৃষক কিষানীগন বিভিন্ন মর্উিলের অধীনে বিষায়গুলো সম্পকে হাতে কলমে প্রশিক্ষন গ্রহন করছে।