• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুরআন পড়ে আমি শান্তি অনূভব করি: লিন্ডসে লোহান

বিনোদন ডেস্ক: হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহানের হাতে কোরআনের একটি কপি- এমন একটি ছবি বছর খানেক আগে তোলপাড় তুলেছিল পশ্চিমা বিশ্বে। ইসলামবিদ্বেষী অনেকে এরপর তাকে নিয়ে অনেক হাসিতামাশা করেছেন। ইসলামের পবিত্র গ্রন্থের প্রতি একজন অমুসলিম, এবং তাও হলিউডি অভিনেত্রীর এমন ভালবাসা কেউ মানতে পারেনি।

কিন্তু এসব সমালোচনা ও খুঁচাখুচিকে পাত্তা না দিয়ে লোহান এখনো কুরআন পড়েন। এমনকি নামাজের অনুকরণে ধর্মীয় প্রার্থনা করেন। রোজাও রেখেছেন তিনি।

সম্প্রতি আরাবিয়্যা টিভির এক শোতে উপস্থাপক শোয়াইব রশিদর সাথে আলাপে ইসলাম নিয়ে তার আগ্রহের বিস্তারিত বলেন এই অভিনেত্রী।

আপনি কেন নিজের সাথে কুরআন রাখেন এমন প্রশ্নে লোহানের জবাব, “সঙ্গে কুরআন থাকা আমার কাছে একটি শান্তিদায়ক ও নিরাপদ বিষয়।”

“আমি একটি ধর্মগ্রন্থ নিজের সাথে রাখতে চেয়েছি। কিন্তু আমেরিকানরা এটি পছন্দ করেনি। তারা এই কারণে আমার ব্যাপারে নোংরা কথা বলেছে”, বলছিলেন লিন্ডসে।

তিনি আরও বলেন, আমি কুয়েতে থাকাকালে এক রমজানে তিন দিন রোজা রেখেছি। এটা খুবই কঠিন, কিন্তু ভাল একটি অভিজ্ঞতা ছিল। আমার ভাল লেগেছিল অভিজ্ঞতাটি।

৩০ বছর বয়সীয় অভিনেত্রী আরো জানান, তিনি কুরআনের ১৫টি পৃষ্ঠা অনুবাদসহ পড়েছেন এবং এখন আরবীতে কিছু আয়াত লেখা শেখার চেষ্টা করছেন।

সূত্র: আরব নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ