শরীফুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন বাংলাদশে আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। বুধবার সন্ধায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলানয়তনে সুজিত রায় নন্দী উপস্থিত থেকে সকল মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাফিজ খানের সভাপতিত্বে ও সহকারী সাংকঠনিক কমান্ডার মহসিন পাঠানের পরিচালনায় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি সাহা, সানা উল্লাহ, ওরশন আলী বেপারী, কাউন্সিলর ফরিদা ইলিয়াস, সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান পাটওয়ারী, ফেরদৌস মোরশেদ জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ শরীফ আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না প্রমুখ।
সুজিত রায় নন্দী বলেন, মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের অবদান কখনো শেষ হওয়ার নয়। আমরা হয়তো আগামী ২০ বছর পরে মুক্তিযোদ্ধাদের আমাদের মাঝে পাবো না। আমি আপনাদের মাঝে থাকতে পেরে গর্ভিত ভোদ করি। বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা তার নেতৃত্বে মুক্তিযোদ্ধাদেন নিয়ে আরো এগিয়ে যাবো।