মো.হারুন-অর-রশিদ, ডেমরা (ঢাকা): ডেমরায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমোদিত ডেক্সটার্স ক্রিকেট একাডেমীর এক বছর পূর্তী উপলক্ষ্যে বর্ষপূর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধায় ডেমরার কোনাপাড়া-কাঠেরপুলের কনকর্ড মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডেক্সটার্স ক্রিকেট একাডেমীর সভাপতি মো. আবু হানিফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো. আশরাফুল। বিশেষ অতিথি ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ, বি,এইচ,এস এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন, পাইনোরিয়ার একাডেমীর ক্রিকেট প্রধান কোচ মো. ফজলুল ওয়াদুদ জগীরদার, গোড়ান একডেমীর ক্রিকেট কোচ মো. মোর্শেদ আলম, এইচ এম ফারুক আহম্মেদ, সুমন আহম্মেদ, মো. নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাজিদুর রহমান বকুল,মো.টিটু ও মো. সজীবসহ ক্রিকেট একাডেমীর সকল সদস্য-খেলোয়ার ও এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ।