• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে উত্তরপত্র ছিড়ে ফেলায় থানায় মামলা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর চিরিরবন্দর পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অসৎ উপায় অবলম্বনের দায়ে নিশাত মুনির লিজা নামের এক পরীক্ষার্থীকে বহিস্কার করেছে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী।
জানা গেছে,  বহিস্কারকৃত নিশাত মুনির লিজা সেই  ক্ষোভে পার্শ্ববর্তী  অপর পরীক্ষার্থী কামরুন্নাহারের উত্তরপত্র ছিড়ে টুকরা করে। বিষয়টি আইনি প্রক্রিয়ায় সমাধানের জন্য কেন্দ্র সচিব কৃষ্ণপদ গত ০৭ ফেব্র“য়ারী রাতে পাবলিক পরীক্ষার ১৯৮০ সালের ৪২ নং আইনের ১১ এর (গ) ধারায়  চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করে মামলা নং-৬, তারিখ-০৭/০২/২০১৭ ইং। মামলার এজাহার ও পরীক্ষা কেন্দ্রে কর্মরত শিক্ষক কর্মচারী সুত্রে জানা গেছে,  মঙ্গলবার ইংরেজী ১ম পত্র পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ৭ নং কক্ষে বড়বাউল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল। উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী আকষ্মিক পরীক্ষা কেন্দ্রে গিয়ে ৭ নং কক্ষের ৬৩০১৩৯ রোলধারী পরীক্ষর্থিনী নিশাত মুনির লিজার কাছে দোষনীয় কাগজ হতে নকল করতে দেখে বহিস্কার করে। বহিস্কারের পরপরই  ক্ষোভে ওই পরীক্ষর্থিনী পার্শ্ববর্তী একই স্কুলের ৬৩০১৪৫ নং রোলধারী কামরুন্নাহারের উত্তরপত্র ছিড়ে টুকরো টুকরো করে ফেলে। তাৎক্ষনিক বিষয়টি চারদিক ছড়িয়ে পড়লে পরীক্ষা কেন্দ্রে থমথম অবস্থা বিরাজ করে। সংবাদ পেয়ে চিরিরবন্দর থানা হতে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও বহিস্কৃত পরীক্ষার্থীকে আটক করে।
এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মো:আনিছুর রহমান জানান, আটক পরীক্ষার্থীকে দিনাজপুর নারী ও শিশু আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ