• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার মাত্র একটি মনোনয়ন পত্র জমা পড়েছে।
মনোনয়ন পত্রটি জমা করেছেন আওয়ামীলীগ সমর্থিত একমাত্র প্রার্থী আমান উদ্দিন মঞ্জু।
জেলা নির্বাচন অফিসার মোঃ দেলোয়ার হোসেন জানান, মনোনয়ন জমার শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত শুধুমাত্র আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আমান উদ্দিন মঞ্জু মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্য কোন প্রার্থীর মনোনয়ন পত্র জমা না হওয়ায় আমান উদ্দিন মঞ্জুর মনোনয়ন পত্রটি যাচাই-বাছাই পর বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করা হবে।।
তফসিল অনুযায়ী আগামী ৬ মার্চ সদর উপজেলা উপজেলা পরিষদের শুধু চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। যাচাই-বাছাই হবে আগামী ১০ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১৭ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেয়ার কথা। সদর উপজেলায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২০ হাজার ১৪৫ জন।
উল্লেখ্য সদরের কাঠালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামীলীগের সমর্থন নিয়ে এ মনোনয়ন পত্র জমা দেন।
জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন জনিত কারনে উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ পদত্যাগ করলে উপজেলা চেয়ারম্যানের পদটি শুন্য হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ