ঢাকা: রাজধানীর তেজগাঁও রেল কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায় নি।
ফায়ার সদর দফতরের টেলিফোন অপারেটর জিয়াউর রহমান জানান, সকালে তেজগাঁও রেল কলোনিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট পাঠানো হয়েছে। আরও কয়েকটি ইউনিট পাঠানো হচ্ছে।