• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীর ডিমলায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক ২

সিসি নিউজ: নীলফামারীর ডিমলায় জমিজমা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় সহিদুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।  সে ওই গ্রামের আব্দুল গণির ছেলে। এ ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার নাউতারা ইউনিয়নের পূর্ব সাতজান গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল আটটার দিকে সহিদুলের মৃত্যু হয় বলে জানান ডিমলা থানার উপ-পরিদর্শক শাহবুদ্দিন আহমেদ।
এলাকাবাসীর বরাত দিয়ে উপ-পরিদর্শক শাহাবুদ্দিন আহমেদ জানান, ওই গ্রামের মৃত. নশমুদ্দিন মুন্সির দুই ছেলে আব্দুর রাজ্জাক ও আব্দুল গনির মধ্যে দীর্ঘদিন থেকে ১৫ শতাংশ জমি নিয়ে দ্বন্দ চলে আসছিল। কিছু দিন আগে আব্দুর রাজ্জাক ওই ১৫ শতাংশ জমি বড়ভাই আব্দুল গণির কাছে বিক্রি করে।
বৃহস্পতিবার সকালের দিকে আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্যরা ওই জমিতে চাষ দিয়ে ধানের চারা রোপন করতে গেলে আব্দুল গণি ও তার পরিবারের সদস্যরা বাধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে আব্দুল গণির ছেলে  দুই ছেলে সহিদুল ইসলাম (৩০) ও আলমগীর হোসেন (২৮) এবং আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুর নূর (২৫) আহত হন।
এদের মধ্যে আব্দুর নূরকে ডিমলা হাসপাতালে এবং সহিদুল ও আলমগীরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল আটটার দিকে সহিদুল ইসলামের মৃত্যু হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় শুক্রবার সকাল ১১টার দিকে আব্দুর রাজ্জাকের দুই ছেলে দুলাল হোসেন (২১) ও রহুল আমিনকে (১৮) আটক করা হয়েছে। এছাড়াও নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ