বিশেষ প্রতিনিধি : নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে চাঁদা না দেয়ায় বাড়িতে হামলা চালিয়ে এক বৃদ্ধা স্বামী ও স্ত্রীকে বেধড়ক মারধর করেছে দূর্বৃত্তরা। বর্তমানে ওই বৃদ্ধা স্বামী-স্ত্রীর মধ্যে স্বামী সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ও স্ত্রী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এদিকে হামলাকারীরা ওই বৃদ্ধা স্বামী-স্ত্রীকে মামলা মোকদ্দমার আশ্রয় নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে সংবাদ মিলেছে। ঘটনাটি ঘটেছে গত ১০ ফেব্রুয়ারী ।
সৈয়দপুর থানায় দাখিলকৃত এজাহার সূত্রে জানা যায়, ওই গ্রামের বৃদ্ধ আজিজুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা বেগমের একমাত্র সন্তান মমিনুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন। বৃদ্ধা বাবা মার থাকার জন্য পৈত্রিক ভিটায় বিগত ৬ মাস পূর্বে একটি ছোট বাড়ি নির্মাণ করে দেন। ওই বাড়ি নির্মাণের সময় থেকে হামলাকারী মৃত. আব্দুস সামাদের পুত্র ইয়াস আলী, তার দুই ছেলে রাহাত আলী ও ওয়াসিম, দেলেয়ারের পুত্র দুলাল, মৃত মমতাজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ওই বৃদ্ধাদ্বয়ের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন সকালে ওই বৃদ্ধাদ্বয় তাদের ঘরের একটি দরজায় সিড়ি (ধাপ) নির্মাণের সময় উল্লেখিত হামলাকারীরা তাদের দাবিকৃত ৫০ হাজার টাকা না দিলে সিড়ি নির্মান করতে দিবে না বলে বাধা প্রদান করে। বৃদ্ধাদ্বয় এ অন্যায় দাবি অস্বীকার করলে হামলাকারীরা তাদের বেধড়ক মারপিট করে ও হত্যার চেষ্টা চালায়। এসময় তারা বৃদ্ধাদ্বয়ের বাড়ি ঘরে দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়ে ভাংচুরসহ লুটপাট করে। এতে বৃদ্ধ আজিজুল পিঠে দায়ের কোপের আঘাত নিয়ে ও বৃদ্ধা মনোয়ারা বেগম চোখ, নাকে, উরুতে ও যৌনাঙ্গে গুরুতর আঘাত নিয়ে অসুস্থ অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি হয়। পরে বৃদ্ধা মনোয়ারা বেগমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এব্যাপারে চিকিৎসাধীন বৃদ্ধ আজিজুল ইসলাম একটি লিখিত এজাহার গত ১১ ফেব্রুয়ারী তার একমাত্র ছেলে মমিনুল ইসলামের হাতে সৈয়দপুর থানায় দাখিল করেন। এজাহারটি এসআই শাহ আলম প্রাথমিক তদন্ত করেছেন।