বিশেষ প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৩৫ লিটার চোলাই মদসহ নরেশ চন্দ্র (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। অাটক নরেশ ওই গ্রামের খিতিশ চন্দ্র রায়ের ছেলে।
কিশোরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেড়ভেড়ী গ্রাম থেকে ৩৫ লিটার চোলাই মদসহ নরেশ চন্দকে অাটক করা হয়। এসময় অপর একজন পালিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।