পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় মঙ্গলবার দুপুরে ৩০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের মুগ ডালের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা আ’লীগের সভাপতি ইকরামুল হক, সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল কালাম আজাদ, শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা উদ্ভীদ সংরক্ষণ অফিসার রশিদুল ইসলাম, উপ-সহকারি কৃষি অফিসার আলী জিন্ন্ াপ্রমুখ।