• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাবনার বেড়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পাবনা: পাবনার বেড়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিজাম উদ্দিন নিস্তার ওরফে জাহিদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার ঢালারচরের দড়িরচর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্যমতে,  তার সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও ১২টি গুলি উদ্ধার করা হয়েছে। নিহত নিজাম উদ্দিন নিস্তার নিষিদ্ধঘোষিত সংগঠন ‘সর্বহারা পার্টি’র নেতা ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, নিস্তার পাবনা সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ছিলেন। ১২ ফেব্রুয়ারি জাসদের পাবনা সদর উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়।
বন্দুকযুদ্ধের বিষয়ে জানতে চাইলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার  গৌতম বিশ্বাস জানান, আজ ভোররাতে বেড়ার দড়িরচরে চরমপন্থী দলের দুটি পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। খবর পেয়ে সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালায়। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন নিস্তার। পরে তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, সদর উপজেলার চরবলরামপুরের নিস্তার ঢালারচরে তিন পুলিশ সদস্য হত্যা মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে ১২টি মামলা আছে।

সদরের ওসি জানান,  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গুলিতে নিহত সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যা মামলার আসামি শাহজাদপুরের মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাইয়ের প্রধান সহযোগী ছিলেন নিস্তার। মিরুর ছোট ভাই হাবিবুল হক মিন্টু পাবনা জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ