• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিডিসি টাউন ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর পৌরসভার আওতাধীন নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্প সিডিসি টাউন ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা বুধবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় পৌরসভার ফাতেহুল আলম দলাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
দিনাজপুর সভার সিডিসি টাউন ফেডারেশনের চেয়ারম্যান ঝর্ণা মজুমদার’র সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর মো. জিয়াউর রহমান নওশাদ, মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, মাকসুদা পারভীন মিনা।
দিনাজপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ও সিডিসি টাউন ফেডারেশনের সদস্য সচিব মো. হাবিবুর রহমান হাবিব’র সঞ্চালনায় সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএইচএসএসপি প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. সোহেল, ফেডারেশনের সহ-সভাপতি আনোয়ারা বেগম, কোষাধ্যক্ষ মোছাঃ সুলতানা পারভীন, অফিস সম্পাদক  রেহেনা বেগম, সদস্য তিথি দে, বেবী নাজমিন, মাহবুবা মিনি, সিএসডিএফ’র সভাপতি মোছাঃ রুবিনা বেগম, সাধারণ সম্পাদক মোছাঃ মনোয়ারা বেগম প্রমূখ।
বার্ষিক সাধারণ সভায় পৌরসভার ১ হতে ৬নং ওয়ার্ডের ৩৬টি সিডিসির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বার্ষিক সাধারণ সভায় আগামী দিনের সিডিসির কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ