• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শপথ নিলেন পালানিস্বামী

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ টানাপড়েন কাটিয়ে অবশেষ মুখ্যমন্ত্রী পালানিস্বামীই। বৃহস্পতিবার বিকেলে চেন্নাইয়ের রাজ ভবনে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইকে পালানিস্বামী। তার সঙ্গে শপথ নিয়েছেন আরো ৩০ জন মন্ত্রী।
রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও তামিলনাড়ুর নতুন মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করিয়েছেন।
তবে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য পালানিস্বামীকে রাজ্যপাল ১৫ দিন সময় দিয়েছেন। আস্থা ভোটে জয়ী হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী পদে পালানিস্বামী থাকলেও সরকারের নিয়ন্ত্রণ যে জেলবন্দি শশিকলার হাতেই থাকবে, তা নিয়ে তামিলনাড়ুর রাজনৈতিক মহলে সংশয় নেই।
২৩৪ আসনের বিধানসভায় ১১৮ জন বিধায়ক সঙ্গে থাকলেই সরকার গঠন করা যায়। শশিকলা নটরাজন মনোনীত ইকে পালানিস্বামী রাজ্যপালের কাছে বিধায়কদের যে সমর্থনপত্র জমা দিয়েছিলেন, তাতে ১১৮ জনের বেশি বিধায়কের নামই ছিল। ফলে আস্থা ভোটে জয় সময়ের অপেক্ষা বলে পালানিস্বামীর দাবি।
পনীরসেলভম শিবির মনে করছে, আস্থা ভোটে জয় পালানিস্বামীর পক্ষে খুব সহজ হবে না। এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক তার পাশে যে রয়েছেন, সে কথা অস্বীকার না করেও পনীর ঘনিষ্ঠরা বলছেন, আগামী ১৫ দিনে কাবেরী দিয়ে অনেক জল গড়াতে চলেছে। -আনন্দবাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ