• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হিলিতে গৃহবধুকে ধর্ষনের পর হত্যা, আটক-১

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরের নয়ানগর গ্রামে এক গৃহবধুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক আশরাফুলকে (২০) আটক করেছে হাকিমপুর থানা  পুলিশ। ধর্ষক পাশ্ববর্তী বিলেরপাড় নামক গ্রামের আব্দুর রশিদের ছেলে। শুক্রবার বিকেলে বাড়ির অদূরে বাঁশঝাড়ের ঝড়েপড়া শুকনো পাতা কুড়াতে গেলে এ ঘটনা ঘটে।
স্থানিয়রা জানায়, নয়ানগর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী তিন সন্তানের জননী বুলবুলি বেগম (৪০) বাড়ীর পাশের একটি বাঁশঝাড়ে পাতাকুড়াতে যায়। এসময় পার্শ্বের বিলপাড়া গ্রামের আশরাফুল ইসলামসহ ৩/৪ জন যুবক তাকে জোরপুর্বক পালাক্রমে ধর্ষন করে পালিয়ে যায়। এসময় ধর্ষিতার আত্মচিৎকারে স্থানীয় লোকজন শুরুতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু ঘটে । এ ঘটনায় ধর্ষক আশরাফুলকে আটক করেন থানা পুলিশ।
এ ব্যাপারে হাকিমপুর থানা ওসি আব্দুস সবুর বলেন, এ ঘটনায় ১ জনকে সনাক্ত করে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল ধর্ষণের কথা স্বীকার করেন। এ বিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ