• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডুমুরিয়ায় কলেজছাত্রকে পিটিয়ে হত্যা!

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় সুদর্শন রায় (২২) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর এলাকার একটি খালের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত সুদর্শন রায় (২২) সরকারি সুন্দরবন কলেজে সম্মান তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। সুদর্শন বটিয়াঘাটা উপজেলার গুনারাবাদ গ্রামের সুকুমার রায়ের ছেলে।
ডুমুরিয়া থানার ওসি সুভাষ বিশ্বাস পরিবারের বরাতে জানান, সুদর্শন ডুমুরিয়ার বড়ডাঙ্গায় মামার বাড়িতে থেকে পড়াশোনা করতেন। সোমবার মামার বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি সুভাষ বিশ্বাস বলেন, “সুদর্শনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ