• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এমপি লিটন হত্যায় জাপার সাবেক সাংসদ গ্রেফতার

বগুড়া: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আবদুল কাদের খানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বগুড়া শহরের রহমান নগরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বলেন, কাদের খানকে গ্রেফতার করা হয়েছে।
কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এটা গাইবান্ধার পুলিশ বলতে পারবে।
ওই গ্রেফতার অভিযানে অংশ নেওয়া গাইবান্ধা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহবুবুল বলেন, লিটন হত্যা মামলায় কাদের খানকে গ্রেফতার করা হয়েছে। একজন এএসপির নেতৃত্বে তার বাসায় তল্লাশি চালানো হচ্ছে।
তিনি আরো জানান, কাদের খানকে গ্রেফতার অভিযানে অংশ নেয় গাইবান্ধা এবং বগুড়ার থানা ও গোয়েন্দা পুলিশ।
বিভিন্ন সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে পুলিশ ও গোয়েন্দারা কাদের খানের বগুড়ার ওই বাড়িটি ঘিরে রাখে। বৃহস্পতিবার আবদুল কাদের খানের গাড়িচালক আবদুল হান্নান, তার সুন্দরগঞ্জের বাসার তত্ত্বাবধায়ক শামিম হোসেন এবং দুজন কর্মীকেও আটক করে গাইবান্ধা পুলিশ। জব্দ করা হয় কাদের খানের মুঠোফোনটি।
কাদের খান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন তিনি।
এর আগে সোমবার ঢাকার আশুলিয়ায় শিল্প পুলিশ ১-এ নারী কনস্টেবলদের প্রথম ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, সাংসদ লিটন হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের পুলিশ চিহ্নিত করেছে। শিগগিরই তাদের গ্রেফতার করে গণমাধ্যমের সামনে হাজির করা হবে। আইজিপির ওই বক্তব্যের পর আবদুল কাদের খানকে গ্রেফতার করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ