চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে শিল্প সাহিত্য ও সংস্কৃতির ছোট কাগজ “ঘাসফুল” এর মোড়ক উম্মোচন ও পুরুস্কার বিতরন করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে মোড়ক উম্মোচন অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এসএম নুরুল আমিন সরকার, ভাওয়াইয়া এক্সপেস সম্পাদক রিয়াদুল ইসলাম, সাপ্তাহিক জনপ্রাণ ব্যবস্থাপণা সম্পাদক সাওরাত হোসেন সোহেল, অনলাইন সাংবাদিক ফোরাম সভাপতি মমিনুল ইসলাম, সাংবাদিক আঃ লতিফ মেহেদী। বক্তব্য রাখেন ঘাসফুল সম্পাদক আরিফুল ইসলাম, নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান, সহকারী সম্পাদক আফসানা মিম প্রমুখ। আলোচনা শেষে ছোট কাগজ “ঘাসফুল” এর মোড়ক উম্মোচন এবং বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহন কারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।