• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে পরিবহন শ্রমিক সংগঠনের সড়ক অবরোধ

কুড়িগ্রাম: সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত মামলার রায়ে বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে জেলার পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলার শাপলা চত্বরে সড়ক অবরোধ করে তারা এ সমাবেশ করে।

ঘণ্টাব্যাপী এ সমাবেশে কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল ইসলাম সরদার, কুড়িগ্রাম জেলা ট্রাক-ট্যাংক-লড়ি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, অর্থ-বিষয়ক সম্পাদক শ্রী রামকৃষ্ণ রায়, কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক নূর আমিন মিলন, জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. সহিদুজ্জামান (রাসেল) প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে বক্তারা বলেন, ইচ্ছাকৃতভাবে কোনো চালক দুর্ঘটনা ঘটায় না। মানিকগঞ্জের ঘটনাতেও সেটাই হয়েছিল। কিন্তু বাসচালক জামির হোসেনকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেয়ায় তার পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমরা এ রায়ের প্রতিবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ